শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

উত্তর কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৩০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৩০:৫৭ অপরাহ্ন
উত্তর কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

উত্তর কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করতে আলোচনার প্রস্তাব দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা এড়াতে একটি ‘বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা’ গড়ে তোলারও প্রস্তাব দিয়েছেন তিনি।
 

আজ শনিবার (১৫ আগস্ট) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে লি জে মিয়ং এ প্রস্তাব দেন। তিনি বলেন, দুই দেশের উচিত একে অপরকে হুমকি দেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসা এবং দীর্ঘদিন ধরে চলতে থাকা যুদ্ধের অবসান নিয়ে আলোচনা শুরু করা। এ সময় উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধের বাস্তব উপায় নিয়েও আলোচনার আহ্বান জানান তিনি।
 

প্রেসিডেন্ট লি বলেন, দুই দেশের প্রতিনিধিরা শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে দ্রুত আলোচনায় বসা জরুরি। আলোচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতার বিস্তার থামানোর কার্যকর উপায় নিয়েও কথা হতে পারে।
 

উল্লেখ্য, লির পূর্বসূরি ইউন সুক ইওলের সময় দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছিল। তবে গত বছর লি প্রেসিডেন্ট হওয়ার পর তিনি উত্তর কোরিয়া ও দেশটির ঘনিষ্ঠ মিত্র চীনের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার উদ্যোগ নেন।
 

তবে দক্ষিণ কোরিয়ার এ সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। সিউলের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন বহর তৈরিতে যুক্তরাষ্ট্রের সহায়তার পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে পিয়ংইয়ং। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ারও বিরোধিতা করেছে তারা।
 

আলোচনার প্রস্তাবের মধ্যেই সামরিক শক্তির প্রদর্শন অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। গত মঙ্গলবারও সমুদ্রে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নির্ধারিত যৌথ সামরিক মহড়ার কয়েক দিন আগে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো। চলতি বছরে এটি উত্তর কোরিয়ার সন্দেহভাজন ১১তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
 

২০২২ সালে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন তখন পারমাণবিক অস্ত্র ত্যাগ না করার ঘোষণা দিয়েছিলেন। বিভিন্ন মূল্যায়ন অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে কয়েক ডজন পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের দাবি, উত্তর কোরিয়া বছরে আরও ১৫ থেকে ২০টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করছে।
 

গত বছর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে পারমাণবিক অস্ত্র উৎপাদন স্থগিতের চুক্তি সম্পন্ন হলে তিনি এতে সমর্থন জানাবেন।
 

প্রসঙ্গত, ১৯৫৩ সালে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে উভয় দেশের মধ্যে চলা যুদ্ধ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তবে দুই কোরিয়ার মধ্যে আনুষ্ঠানিক কোনো শান্তিচুক্তি হয়নি। ফলে যুদ্ধটি প্রকৃতপক্ষে এখনো পুরোপুরি শেষ হয়নি। এর পর থেকে কয়েক দশক ধরে দুই দেশের মধ্যকার বেসামরিক অঞ্চলে বিভিন্ন সময়ে উত্তেজনা ও বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা