মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের

শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে আবারও পর্দায় ‘গোপাল ভাঁড়’

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৬:২১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:২১:৪০ অপরাহ্ন
শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে আবারও পর্দায় ‘গোপাল ভাঁড়’

এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছিল মন খারাপ করা এক খবর—‘গোপাল ভাঁড়’ নাকি আর ফিরছে না! প্রিয় এই চরিত্রকে বিদায় জানিয়ে আবেগঘন পোস্টও করেছিলেন অনেকে। কেউ কেউ ধরে নিয়েছিলেন, শেষ হয়ে গেছে গোপালের দুষ্টুমি, রসিকতা আর রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের সেই চেনা কাণ্ডকারখানা। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে নতুন পর্ব নিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজ।
 

আজ শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় সনি আট (Sony Aath) চ্যানেলে প্রচারিত হবে ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব। দীর্ঘ অপেক্ষা ও নানা গুঞ্জনের পর অবশেষে দর্শকদের সামনে ফিরছেন প্রিয় গোপাল।
 

গত জুলাইয়ে ‘গোপাল ভাঁড়’-এর ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর হঠাৎ নতুন পর্ব সম্প্রচার বন্ধ হয়ে যায়। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও নতুন পর্ব প্রকাশ না হওয়ায় দর্শকদের মধ্যে শুরু হয় নানা জল্পনা।
 

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দৃশ্য ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, মৃত্যুশয্যায় শুয়ে আছেন গোপাল ভাঁড়। পাশে কাঁদছেন তাঁর স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যরা। এরপরই ছড়িয়ে পড়ে, গোপাল ভাঁড়ের গল্প বুঝি সত্যিই শেষ। সনি আটের পক্ষ থেকেও দীর্ঘ সময় কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় এই গুঞ্জন আরও জোরালো হয়। তবে শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটল।
 

২০১৫ সালে সনি আট চ্যানেলে যাত্রা শুরু করে অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। এরপর হাস্যরস, বুদ্ধিমত্তা ও শিক্ষণীয় বার্তার মিশেলে সিরিজটি জায়গা করে নেয় বাঙালি দর্শকের মনে। রাজ্যের জটিল সমস্যা হোক কিংবা ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র—নিজের উপস্থিত বুদ্ধির জোরে হাসতে হাসতেই সেসবের সমাধান করে ফেলে গোপাল। এ কারণেই শুধু ভারত নয়, বাংলাদেশেও সিরিজটির রয়েছে বিশাল দর্শকগোষ্ঠী। ইউটিউবেও সিরিজটির পর্বগুলো দারুণ জনপ্রিয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ

দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ