শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

কমলনগরে পাটোয়ারীর হাট ইউপি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থী নোমান সিরাজীকে ঘিরে নতুন সমীকরণ

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৫:৫৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:০১:৩০ অপরাহ্ন
কমলনগরে পাটোয়ারীর হাট ইউপি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থী নোমান সিরাজীকে ঘিরে নতুন সমীকরণ

মো. নুরুল ইসলাম, কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৬ নম্বর পাটোয়ারীর হাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলছে মতবিনিময় ও গণসংযোগ। এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আলোচনায় উঠে এসেছেন মাওলানা আ. হ. ম. নোমান সিরাজী।
 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমানে পাঁচজনের নাম বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। তাঁরা হলেন—সাবেক চেয়ারম্যান রাশেদ বিল্লাহ আলমগীর, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল আহাদ, আইনজীবী সেলিম, জাহাঙ্গীর আলম এবং স্বতন্ত্র প্রার্থী মাওলানা আ. হ. ম. নোমান সিরাজী।
 

নোমান সিরাজীকে ঘিরে ভোটারদের আগ্রহ
 

এই পাঁচ প্রার্থীর মধ্যে নোমান সিরাজীকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলাদা কৌতূহল তৈরি হয়েছে। তিনি হেফাজতে ইসলামের সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয়ভাবে পরিচিত। ধর্মীয় ও সামাজিক অঙ্গনে সম্পৃক্ততা এবং দীর্ঘদিনের পরিচিতির কারণে পাটোয়ারীর হাট ইউনিয়নে তাঁর একটি নিজস্ব গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছেন সমর্থকেরা। বিশেষ করে আলেম-ওলামা ও সাধারণ ভোটারদের একটি অংশ তাঁর প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছে।
 

রাকিব মাহমুদ নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি মানুষের কথা শুনবেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন। নোমান সিরাজীর মধ্যে এসব গুণ রয়েছে বলে আমরা মনে করি।’
 

আরেক স্থানীয় বাসিন্দার মতে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা ও সামাজিক অবস্থান ভোটের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে ক্ষেত্রে নোমান সিরাজীর অবস্থানও বেশ শক্ত হতে পারে। দীর্ঘদিন ধরে অবহেলিত মানুষের অধিকার আদায়ে তিনি কাজ করছেন বলে জানান স্থানীয়রা।
 

এখনো নির্বাচন সামনে রেখে চূড়ান্তভাবে কে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিশ্চিত হয়নি। সময় যত গড়াবে, প্রার্থীদের গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে নির্বাচনী মাঠের প্রকৃত চিত্র তত স্পষ্ট হবে। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোমান সিরাজী মাঠে থাকলে পাটোয়ারীর হাট ইউপি নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা