শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

আগস্টের শেষ সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিন ছুটির সুযোগ

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৮:০২:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৮:০২:১১ পূর্বাহ্ন
আগস্টের শেষ সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিন ছুটির সুযোগ

চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিন ছুটি কাটানোর একটি দারুণ সুযোগ তৈরি হয়েছে। মাঝখানে মাত্র এক দিনের ছুটি নিতে পারলেই মিলবে এই লম্বা অবকাশ।
 

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) কেউ যদি নিজ কর্মস্থল থেকে এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তবে ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ পাবেন।
 

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে টানা ছুটির এই সুযোগটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালার ওপর নির্ভর করবে। একইভাবে ২৭ আগস্টের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটির ক্ষেত্রেও নিজ কর্মস্থলের অনুমোদন প্রয়োজন হবে।
 

তবে হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির সুবিধা প্রযোজ্য হবে না। জরুরি সেবার সঙ্গে যুক্তদের দায়িত্বের প্রয়োজনে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কাজ করতে হবে।
 

এর আগে চলতি মাসের শুরুতে গত ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি ছিল। ওই সময়ও সরকারি চাকরিজীবীদের এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি ম্যানেজ করে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের লম্বা ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা