সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী

জাবিপ্রবি ও জামালপুর মেডিকেল কলেজের নবীন ছাত্রীদের বরণ করল ছাত্রীসংস্থা

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৯:০৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৯:০৩:৩৭ অপরাহ্ন
জাবিপ্রবি ও জামালপুর মেডিকেল কলেজের নবীন ছাত্রীদের বরণ করল ছাত্রীসংস্থা
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) এবং জামালপুর মেডিকেল কলেজের নবীন ছাত্রীদের নিয়ে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
 
শুক্রবার (১৪ আগস্ট) জামালপুর শহরের সর্দারপাড়ায় হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে সংগঠনটির জামালপুর জেলা ও শহর শাখার উদ্যোগে এই জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়।
 
জানা গেছে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে নবীনবরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর নবীন ছাত্রীদের স্বাগত গান ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার জামালপুর জেলা শাখার সভানেত্রী হালিমা আখতার এবং সঞ্চালনায় ছিলেন ফারজানা ফেরদৌস।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ময়মনসিংহ অঞ্চলের ‘মেডিকেল ও গবেষণা বিভাগ’ সম্পাদিকা তাজরিয়ান সুলতানা।
 
অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ফাতেমা নূর। তিনি তাঁর বক্তব্যে একাডেমিক জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজের লক্ষ্য অর্জনে দৃঢ় থাকার উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়া জীবনের প্রকৃত সফলতা অর্জনে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন তিনি।
 
 
বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানে ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। হামদ এবং সাম্প্রতিক জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘জুলাইয়ের গান’ ও ‘জুলাইয়ের কবিতা’ আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এ ছাড়া সংগঠনটির কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
 
আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ‘মেন্টি ডট কম’-এর মাধ্যমে নেওয়া ভার্চ্যুয়াল কুইজ প্রতিযোগিতা, যা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
 
 
আয়োজকেরা জানান, নবীনবরণের এই আয়োজনে ৯০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারী নবীনদের হাতে উপহার হিসেবে সংগঠনের পরিচিতি, লোগো সম্বলিত কলম ও নোটবুক, ‘যেমন তরুণ চাই’ শীর্ষক বই এবং অর্থসহ কুরআন তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সবার জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থাও ছিল।
 
অনুষ্ঠান শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন নবীন শিক্ষার্থীরা। নিজেদের অনুভূতি ব্যক্ত করে জাবিপ্রবির নবীন শিক্ষার্থী মিমি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এটিই ছিল আমার প্রথম নবীনবরণ প্রোগ্রাম। খুব ভালো লাগছে। উপহারগুলো পেয়েও অনেক আনন্দিত।’
 
​জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী রুনিয়া বলেন, ‘খুব সুন্দর আয়োজন ছিল। বিশেষ করে আপুদের ক্যারিয়ার গাইডলাইন ও ইসলামের সঙ্গে ভারসাম্যপূর্ণ জীবনযাপনের নির্দেশনাগুলো খুব ভালো লেগেছে।’
 
​এ ছাড়া ভেন্যুতে স্থাপিত বিশেষ ‘অনুভূতি কর্নারে’ শিক্ষার্থীরা তাঁদের নানা অভিব্যক্তি লিখে প্রকাশ করেন। সেখানে এক শিক্ষার্থী লেখেন, ‘মন খারাপ নিয়ে এসেছিলাম, আপুদের গাইডলাইনে মন ভালো হয়ে গেছে।’ আরেক শিক্ষার্থী ইংরেজিতে লেখেন, ‘জামালপুরে আমার প্রথম প্রোগ্রাম, এটি সেরা ছিল। কুইজটি খুব উপভোগ করেছি। আপুদের ধন্যবাদ।’

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর