শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

কনটেন্ট নির্মাতাদের জন্য এআই-চালিত নতুন অ্যাপ আনল ফেসবুক

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৩:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৩:৩৪:৩৬ অপরাহ্ন
কনটেন্ট নির্মাতাদের জন্য এআই-চালিত নতুন অ্যাপ আনল ফেসবুক

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী কনটেন্ট নির্মাতাদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে পৃথক একটি নতুন অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু করেছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এই অ্যাপের মাধ্যমে নির্মাতারা সহজেই কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ এবং দর্শক বাড়ানোর প্রয়োজনীয় নানা পরামর্শ পাবেন।
 

কয়েক সপ্তাহ পরীক্ষামূলক ব্যবহারের পর গতকাল বুধবার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করার কথা জানায় ফেসবুক। এতে যুক্ত করা হয়েছে একটি এআইভিত্তিক ‘ক্রিয়েটর সহকারী’। এই সহকারী নির্মাতার কনটেন্টের ধরন, দর্শকের আগ্রহ এবং পোস্টের ফলাফল বিশ্লেষণ করে ব্যক্তিগতভাবে বিভিন্ন দিকনির্দেশনা দেবে।
 

নতুন এই অ্যাপ ব্যবহারে নির্মাতাদের জটিল কোনো পরিসংখ্যান আলাদা করে বিশ্লেষণ করতে হবে না। দিনের কোন সময়ে পোস্ট করলে সর্বাধিক দর্শক পাওয়া যাবে এবং কোন পোস্টটি সবচেয়ে ভালো পারফর্ম করছে—তা সরাসরি অ্যাপ থেকেই জানা যাবে। এ ছাড়া দর্শকের মন্তব্যসংক্রান্ত তথ্যও সরবরাহ করবে এটি। প্রয়োজনে এআই সহকারীকে সরাসরি প্রশ্নও করতে পারবেন নির্মাতারা।
 

মন্তব্য ব্যবস্থাপনার সুবিধার্থে অ্যাপটিতে রাখা হয়েছে বিশেষ এআই ফিচার, যা গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোকে আলাদাভাবে চিহ্নিত করবে। চাইলে এটি মন্তব্যের সম্ভাব্য উত্তরও তৈরি করে দেবে, যা নির্মাতারা পছন্দমতো সম্পাদনা করে প্রকাশ করতে পারবেন।
 

এ ছাড়া প্রতিদিন অ্যাপটিতে প্রবেশের পর একটি ‘অগ্রাধিকার তালিকা’ ফুটে উঠবে, যেখানে থাকবে সর্বশেষ পোস্টের ফলাফল ও লক্ষ্য পূরণের অগ্রগতি। একই সঙ্গে কোন কোন মন্তব্যের উত্তর দেওয়া জরুরি, তা-ও মনে করিয়ে দেবে অ্যাপটি।

 

সংশ্লিষ্টদের মতে, ফেসবুকের এই উদ্যোগ কনটেন্ট নির্মাতাদের জন্য একটি বড় পরিবর্তন নিয়ে আসবে। মূলত টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে এবং বাইরের অন্য কোনো এআই টুলের ওপর নির্ভরতা কমাতে নির্মাতাদের নিজস্ব প্ল্যাটফর্মে বেশি সক্রিয় রাখার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
 

আপাতত যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি চালু করা হলেও পর্যায়ক্রমে এটি অন্যান্য দেশেও চালু করা হতে পারে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা