শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

বাগেরহাটে সাড়ে ৩ লাখে বিক্রি এক মাছ

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৩:৩৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৩:৩৩:০১ অপরাহ্ন
বাগেরহাটে সাড়ে ৩ লাখে বিক্রি  এক মাছ

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া সাড়ে ২২ কেজি ওজনের একটি ‘দাতিনা ভোল’ মাছ সাড়ে তিন লাখ টাকার বেশি দামে বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাটের কেবি বাজার মৎস্য অবতরণ কেন্দ্রে উন্মুক্ত নিলামে মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়।

 

মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদারের আড়তে ডাকা এই নিলামে মাছটি কিনে নেন ব্যবসায়ী হারুন মীর। নিলামে প্রতি মণ মাছের দাম হাঁকা হয় ৬ লাখ ৯৪ হাজার টাকা। সেই হিসাবে সাড়ে ২২ কেজি ওজনের মাছটির দাম পড়েছে ৩ লাখ ৫৫ হাজার টাকা (প্রতি কেজি ১৫ হাজার ৭৭৭ টাকা)।
 

উচ্চ মূল্যে মাছটি কেনা ব্যবসায়ী হারুন মীর বলেন, ‘বরফ দিয়ে মাছটি বড় মোকামে নেওয়া হবে। সেখান থেকে পাঠানো হবে চট্টগ্রামে। আশা করি, এই মাছে আমার অন্তত ৫০ হাজার টাকা লাভ হবে।’
 

এর আগে গত ১১ আগস্ট বঙ্গোপসাগরে ইলিশ ধরার ট্রলার ‘এফবি মায়ের দোয়া’-এর জালে বিশাল আকারের এই মাছটি ধরা পড়ে। ট্রলারের মালিক ও মাঝি বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের ইলিয়াছ হোসেন।
 

তিনি বলেন, ‘সাগরের আবহাওয়া খারাপ থাকায় জালে তেমন ইলিশ ধরা পড়ছিল না। তাই হতাশ হয়ে বাড়ি ফেরার আগে শেষবারের মতো সাগরে জাল ফেলি। রাতে জাল টানার সময় দাতিনা ভোল মাছটি দেখে খুব খুশি হই। এই মাছটির দাম অনেক।’
 

মাছটি এত দামে বিক্রির কারণ সম্পর্কে মৎস্য ব্যবসায়ীরা জানান, চীন, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই মাছের পটকার ব্যাপক চাহিদা রয়েছে। মাছের পটকা দিয়ে চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত বিশেষ সুতা (সার্জিক্যাল থ্রেড) ও দামি প্রসাধনী তৈরি হয়। তাই আন্তর্জাতিক বাজারে এটি চড়া দামে বিক্রি হয়। বিরল এই মাছ জালে ধরা পড়লে এক রাতেই জেলেদের ভাগ্য বদলে যায়।
 

উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, ‘কিছু অসাধু জেলে সাগরে ছোট ফাঁসের জাল ব্যবহার করায় এসব মাছ ছোট থাকতেই ধরা পড়ে যায়। দীর্ঘদিন পর সাড়ে ২২ কেজি ওজনের দাতিনা ভোল ধরা পড়ল। মাছটি প্রায় সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হওয়ায় আমরা খুবই আনন্দিত।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা