বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

আফগানিস্তানে জাতিসংঘের দুই কর্মীকে আটক করেছে তালেবান গোয়েন্দারা

  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ১২:৩১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ১২:৩১:০৭ অপরাহ্ন
আফগানিস্তানে জাতিসংঘের দুই কর্মীকে আটক করেছে তালেবান গোয়েন্দারা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে জাতিসংঘের আফগানিস্তান মিশনের (ইউএনএএমএ) দুই কর্মীকে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। আটকের পর দুই দিন ধরে তাঁদের সঙ্গে জাতিসংঘের কোনো যোগাযোগ বা সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত রোববার (৯ আগস্ট) আফগান গোয়েন্দা সংস্থা ‘জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স’-এর কর্মকর্তারা জাতিসংঘের ওই দুই আফগান পুরুষ কর্মীকে আটক করেন। তবে এ বিষয়ে আফগান সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
 

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আটক কর্মীদের বিশেষ মর্যাদা ও সম্মান করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দপ্তর।
 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন, ‘তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি এবং তাঁদের সঙ্গে দেখা করারও অনুমতি দেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ‘জাতিসংঘ ও এর কর্মকর্তাদের বিশেষ মানবাধিকার ও দায়মুক্তির বিষয়গুলো মেনে চলতে আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
 

২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতায় ফেরে তালেবান। তাদের ক্ষমতা দখলের পঞ্চম বার্ষিকীর ঠিক কয়েক দিন আগে এই আটকের ঘটনা ঘটল। প্রায় পাঁচ বছর ধরে কট্টর ইসলামি আইনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে তালেবান কর্তৃপক্ষ। সেখানে জাতিসংঘের বিভিন্ন স্থাপনায় আফগান নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
 

চলতি সপ্তাহে ইউএনএএমএ প্রকাশিত এক প্রতিবেদনে আফগান নিরাপত্তা সংস্থাগুলোর বলপ্রয়োগ, গ্রেপ্তার ও আটকসংক্রান্ত বিষয়গুলো স্পষ্ট করার পাশাপাশি জবাবদিহি বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।
 

এর আগে গত জুনে হেরাত প্রদেশে ইরান সীমান্তের কাছে দাড়ি যথেষ্ট লম্বা না হওয়ার অভিযোগে প্রায় ২০ জন ত্রাণকর্মীকে আটক করেছিল আফগানিস্তানের নৈতিকতাবিষয়ক পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। একই মাসে সরকারি পোশাকবিধি লঙ্ঘন করে বোরকা না পরার অভিযোগে মেডিসিনস সঁ ফ্রঁতিয়েরের (এমএসএফ) একজন নারী হাসপাতালকর্মীসহ বেশ কয়েকজনকে আটক করা হয়। এসব বিধিনিষেধের বিরুদ্ধে হওয়া এক বিরল বিক্ষোভ কঠোরভাবে দমন করে তালেবান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় অন্তত দুজন নিহত হন।
 

আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় চরম সংকটে রয়েছে আফগানিস্তান। এর মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও পাকিস্তান থেকে লাখ লাখ আফগান নাগরিকের দেশে ফিরে আসার বিষয়টি দেশটির জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন

নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন