শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন মনির খান

  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৮:০১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৮:০১:৩৪ পূর্বাহ্ন
ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন মনির খান

দেশীয় সংগীত ইন্ডাস্ট্রির কণ্ঠশিল্পীদের মধ্যে প্রথমবারের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে এককভাবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড গড়েছেন জনপ্রিয় গায়ক মনির খান। দীর্ঘ ১০ বছরের যাত্রায় শ্রোতাদের নানা ধাঁচের গান উপহার দিয়ে তিনি এই ইতিহাস গড়লেন।
 

ক্যারিয়ারের নতুন এই অর্জন উদ্‌যাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল—‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী খুরশীদ আলম, মিলন মাহমুদ, সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান, গীতিকবি রফিকুজ্জামান প্রমুখ।
 

অনুষ্ঠানে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীতসংশ্লিষ্টদের মেধাস্বত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী ও আগত সংগীত বিশেষজ্ঞরা গানের মেধাস্বত্ব নিয়ে গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরেন। সবশেষ অতিথিদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়।

 

নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতার ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেন ‘অঞ্জনা’ খ্যাত গায়ক মনির খান। তিনি বলেন, ‘প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ইউটিউবে এই ত্রিশ লাখ সাবস্ক্রাইবার হওয়ার পেছনে আমার অগণিত শ্রোতা ও ভক্তদের অবদান অনস্বীকার্য। একই সঙ্গে আমার সংগীত ইন্ডাস্ট্রির সহকর্মী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং যাঁরা ক্যামেরার পেছনে বা কারিগরি সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা।’
 

শ্রোতাদের সুস্থ ধারার গান উপহার দেওয়ার চেষ্টার কথা জানিয়ে তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা বলেন, ‘আমি সব সময় চেয়েছি দর্শক-শ্রোতাদের যেন সুন্দর ও সাবলীল বাংলা ভাষার গান উপহার দিতে পারি। আমার সমসাময়িক কিংবা তারও আগে-পরে আরও অনেক শিল্পী ইউটিউবে যাত্রা করলেও সবাই আমাকে সাদরে গ্রহণ করে নিয়েছে বলেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে।’ তিনি আগামী দিনগুলোতেও শ্রোতাদের পাশে থাকার আহ্বান জানান।

২০১৬ সালের ৮ জুন ইউটিউবে যাত্রা শুরু করে ‘মনির খান’ অফিশিয়াল চ্যানেলটি। ওই বছরের ১৪ জুন চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করা হয়। এরপর দীর্ঘ ক্যারিয়ারে গাওয়া পুরোনো ও নতুন সব অডিও-ভিডিও গান ধারাবাহিকভাবে প্রকাশ করতে থাকেন তিনি। ১০ বছরের ব্যবধানে গত জুনে চ্যানেলটি ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পূর্ণ করে। গত এক দশকে চ্যানেলটিতে ৯৪৮টি ভিডিও আপলোড করা হয়েছে, যার মোট ভিউ ১০৪ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৩৮৮।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা