সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড

শেরপুরে গভীর রাতে নারীসহ পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক

  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৭:৫৫:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৭:৫৫:৩০ পূর্বাহ্ন
শেরপুরে গভীর রাতে নারীসহ পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে গভীর রাতে এক নারীসহ আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শহরের নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট ভবনের তৃতীয় তলায় তাঁর সরকারি বাসভবন থেকে তাঁদের আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে সহকারী পরিচালক রুস্তম আলীর বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। গভীর রাতে সরকারি অফিসে এক নারীর প্রবেশের বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা পুলিশকে খবর দেন। পরে শেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

 

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী রুস্তম আলীর দূরসম্পর্কের শ্যালিকা। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে ওই নারীর নাম ওজিলা বলে জানা গেছে।’
 

ওসি আরও বলেন, পাসপোর্ট অফিসের মতো একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সরকারি প্রতিষ্ঠানে রাতে লোকজনের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাঁদের রাত আড়াইটার দিকে থানায় নেওয়া হয়। এ বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর