শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ: মামুনুল হক

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ১০:০২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ১০:০২:৫০ পূর্বাহ্ন
গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ: মামুনুল হক
দেশে অনুষ্ঠিত গণভোট যদি অবৈধ হয়ে থাকে, তবে বর্তমান সরকারও অবৈধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেছেন, জনগণের ভোটে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের যে ম্যান্ডেট দেওয়া হয়েছে, সরকারকে অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে।
​গতকাল রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
সমাবেশে সরকারের সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে গণভোটের আয়োজন করা হয়েছে। দেশের ৭০ শতাংশ মানুষ “হ্যাঁ” ভোট দিয়েছেন। এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন, গণভোট নাকি অবৈধ ছিল। যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ।’
 
‘জুলাই সনদ’-এর প্রসঙ্গ টেনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, বাংলাদেশের ৩৩টি রাজনৈতিক দল আলোচনা করে এই সনদ প্রণয়ন করেছে। এটি বাস্তবায়নের জন্যই গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ এর পক্ষে রায় (ম্যান্ডেট) দিয়েছে। তাই জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে।
 
​তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলন সরকার পতনের জন্য নয়, আমাদের আন্দোলন গণভোটের রায় বাস্তবায়নের জন্য।’
 
বিগত সরকারের আমলের সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গোটা প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও হেলমেট লীগের পর তারা “পুলিশ লীগ” তৈরি করেছিল। আমরা চাই না নতুন করে ছাত্রদল, যুবদল কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের মতো “পুলিশ দল” তৈরি হোক।’
 
​সরকারি নিয়োগে রাজনৈতিক প্রভাব বন্ধ করতে নির্দলীয় ও নিরপেক্ষ সার্ভিস কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমেই সরকারি সব নিয়োগ সম্পন্ন করতে হবে।
 
​ফরিদপুর জেলা শাখা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন, সদরপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা