শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

​প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে স্ত্রীর অনশন, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক চুকালেন স্বামী

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৮:৩৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৮:৩৭:৫৬ পূর্বাহ্ন
​প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে স্ত্রীর অনশন, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক চুকালেন স্বামী
​প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশন করছেন তিন সন্তানের জননী এক নারী। আর স্ত্রীর এমন কাণ্ডে ক্ষোভে ও দুঃখে জনসমক্ষে দুধ দিয়ে গোসল করে বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন স্বামী। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ঘটা এই বিরল ঘটনা এখন স্থানীয়দের মুখে মুখে।
​খোঁজ নিয়ে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী মাহমুদা আক্তারের সঙ্গে উত্তর কলাউড়া গ্রামের ফয়েজ মিয়ার (খয়েজ) দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে কলহ চলে আসছিল। সম্প্রতি বিয়ের দাবিতে প্রেমিক ফয়েজের উত্তর কলাউড়া গ্রামের বাড়িতে গিয়ে ওঠেন মাহমুদা এবং তিন দিন ধরে সেখানে অনশন শুরু করেন।
 
স্ত্রীর পরকীয়া ও অনশনের বিষয়টি জানাজানি হলে মানসিকভাবে ভেঙে পড়েন স্বামী সোহেল মিয়া। স্ত্রীর এমন আচরণে ক্ষুব্ধ হয়ে গতকাল শনিবার (৮ আগস্ট) দুপুরে তিনি অভিনব এক কাণ্ড ঘটান। জনসমক্ষে গায়ে দুধ ঢেলে গোসল করে স্ত্রীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
 
স্থানীয় সাংবাদিকেরা ঘটনাস্থলে গেলে অনশনরত মাহমুদা আক্তার তাঁর পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ফয়েজ মিয়া গা ঢাকা দিয়েছেন। তাঁর মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 
​এদিকে পরিস্থিতি শান্ত করতে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার একটি সুষ্ঠু সমাধানে স্থানীয় মাতব্বররা চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা