শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

সিন্ডিকেট করে কৃষকদের ক্ষতি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০১:০২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০১:০২:৩৮ অপরাহ্ন
সিন্ডিকেট করে কৃষকদের ক্ষতি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী
কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট করে প্রান্তিক কৃষকদের ক্ষতিগ্রস্ত করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইনগতভাবে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
 
​আজ শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপা বাজারের পাট ও পেঁয়াজের পাইকারি হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কৃষিপণ্যের ওজন নিয়ে প্রান্তিক কৃষকদের কাছ থেকে বিস্তর অভিযোগ পাওয়ার পর তিনি সরেজমিনে বাজারটি পরিদর্শনে আসেন।
 
আইনমন্ত্রী বলেন, দরিদ্র কৃষকেরা বাজারে পণ্য নিয়ে আসার পর বিভিন্ন পর্যায়ে তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা ও পণ্য নেওয়ার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীরা ওজনের সময় এক থেকে দুই কেজি পর্যন্ত ধলতা বা বাড়তি ওজন নেন। এভাবে ৪৫ কেজিতে এক মণ হিসাব করা হচ্ছে। অর্থাৎ কৃষককে বাজারে এক মণ পণ্য বিক্রি করতে বাড়ি থেকে প্রায় ৪৫ কেজি পণ্য নিয়ে আসতে হচ্ছে। এতে প্রান্তিক কৃষকেরা নিয়মিত আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
 
 
বিষয়টি জানতে পেরে প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং আরেক ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়েছে। এরপরও পরিস্থিতি নিজের চোখে দেখতে তিনি শৈলকুপা বাজার পরিদর্শনে এসেছেন।
 
​ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, অনেক ব্যবসায়ী ওজনের সময় নির্ধারিত পরিমাণের বেশি পণ্য না দিলে তা কিনবেন না বলে সিন্ডিকেট করেছেন। তাঁদের এক থেকে দুই সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। এরপরও তাঁরা কৃষকের কাছ থেকে অতিরিক্ত পণ্য নেওয়া বন্ধ না করলে বিকল্প ব্যবসায়ী তৈরি করা হবে।
 
​সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন, প্রান্তিক কৃষক যাতে তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সেদিকে প্রশাসনকে কড়া নজর রাখতে হবে। কোনোভাবেই কৃষককে ক্ষতির মুখে পড়তে দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা