শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ব্রেস্টফিডিং কর্নারের উদ্বোধন

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৪:৫২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৪:৫২:৩৬ অপরাহ্ন
বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ব্রেস্টফিডিং কর্নারের উদ্বোধন
 মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি (রাঙামাটি): রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও সেবা নিতে আসা দুগ্ধদানকারী মা ও শিশুদের সুবিধার্থে একটি সুসজ্জিত ও আধুনিক ‘ব্রেস্টফিডিং কর্নার’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টায় ফিতা কেটে কর্নারটির উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মায়েরা যাতে প্রকাশ্যে সন্তানকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে কোনো ধরনের অস্বস্তি বা সামাজিক সংকোচে না পড়েন এবং পরিচ্ছন্ন, নিরাপদ ও নিরিবিলি পরিবেশে শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ব্রেস্টফিডিং কর্নারটি রঙিন বেলুন ও দৃষ্টিনন্দন ব্যানারে সাজানো হয়েছে। সেখানে মায়েদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা, ফ্যান, সুপেয় পানি এবং শিশুদের জন্য খেলনা রাখা হয়েছে। এছাড়া মাতৃদুগ্ধের উপকারিতা ও মা-শিশুর স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন পোস্টারও প্রদর্শন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আমেনা মারজান বলেন, “হাসপাতালের মতো জনবহুল ও স্পর্শকাতর স্থানে একটি নির্ধারিত ব্রেস্টফিডিং কর্নার অত্যন্ত প্রয়োজনীয়। অনেক সময় চিকিৎসা নিতে এসে মায়েদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এ সময় শিশুদের দুধ খাওয়াতে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। এই কর্নারের মাধ্যমে মায়েদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত হবে এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিমুল ইসলাম এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, “মা ও শিশুস্বাস্থ্যের গুণগত মান উন্নয়নে এই কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিকিৎসা নিতে এসে দুগ্ধদানকারী মায়েদের যে শারীরিক ও মানসিক অস্বস্তির মুখোমুখি হতে হতো, তা অনেকাংশে দূর হবে। পাশাপাশি সময়মতো শিশুদের মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতেও এটি সহায়ক হবে।”

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন (সবুজ), বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা