শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের দাম থাকছে ভিন্ন

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:৫৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৮:৫৩:২৭ পূর্বাহ্ন
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের দাম থাকছে ভিন্ন

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আজ বুধবার (৫ আগস্ট) উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে রূপান্তর করে তৈরি করা এই জাদুঘর আজ সকাল ৯টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর আজ শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য এটি উন্মুক্ত থাকবে এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা টিকিট কেটে জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন।
 

জাদুঘরটিতে প্রবেশের ক্ষেত্রে শিশু ও বয়স্কদের জন্য আলাদা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে। শিশুরা ২৫ টাকা এবং প্রাপ্তবয়স্করা ৫০ টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারবেন। অনলাইনেও টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হচ্ছে। এ ছাড়া শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি এবং গাইডেড ট্যুরের ব্যবস্থা থাকছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই জাদুঘর লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত স্মারক।
 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দর্শনার্থীদের জন্য জাদুঘরটির স্থাপনা পুরোপুরি প্রস্তুত রয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানান, জাদুঘর উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আজ সকাল ৯টায় উপস্থিত হবেন এবং ৯টা ৫ মিনিটে নামফলক উন্মোচন করবেন।
 

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাদুঘরটি নিয়ে বিস্তারিত তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই স্মৃতি জাদুঘরে গণ-অভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদদের স্মৃতিচিহ্ন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ করে রাখা হয়েছে।
 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। দেশ ছেড়ে শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে তাঁর নেতৃত্বাধীন সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান ঘটে। সেদিন ছাত্র-জনতা তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নেন। পরবর্তীতে ঐতিহাসিক সেই প্রতিরোধের স্মারক হিসেবে গণভবনকেই ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ রূপান্তরের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আগস্ট মাসেই সেটি আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে।
 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা