শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়ম: গোয়ালন্দে সাবেক ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৮:০২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৮:০২:০০ অপরাহ্ন
ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়ম: গোয়ালন্দে সাবেক ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও তথ্য সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ুমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।
 

আজ দুপুরে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল বের করেন নিয়োগবঞ্চিতরা। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে নিয়োগবঞ্চিত শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা ‘অনিয়ম মানি না, মানব না’, ‘দুর্নীতির বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
 

উপজেলা পরিষদ চত্বরের সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ন্যূনতম স্বচ্ছতা অনুসরণ করা হয়নি। সাবেক ইউএনও সাথী দাস যোগ্য অনেক আবেদনকারীকে বাদ দিয়ে পক্ষপাতমূলকভাবে পছন্দের প্রার্থীদের নিয়োগ দিয়েছেন।

 

অবিলম্বে বিতর্কিত এই নিয়োগপ্রক্রিয়া বাতিল করে নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম শুরুর জোর দাবি জানান আন্দোলনকারীরা। দ্রুত তাঁদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
 

নিয়োগবঞ্চিত শিক্ষার্থী মেহেদী হাসান লিমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গোয়ালন্দ পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মৃধা, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল হাসান, সাধারণ সম্পাদক মো. সবুজ সরদার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুক্তার মাহমুদ, উপজেলা মহিলা দলের সভাপতি ছালেহা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি রাজিয়া এবং সাধারণ সম্পাদক রাশেদা আক্তার প্রমুখ।
 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা