শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

ছাত্রলীগের কমিটি গঠনের ঘোষণায় মুজিব, ফজিলাতুন্নেছা ও আজমের প্রতিকৃতি ভাঙল ছাত্রদল

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১২:৪০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১২:৪০:২৩ অপরাহ্ন
ছাত্রলীগের কমিটি গঠনের ঘোষণায় মুজিব, ফজিলাতুন্নেছা ও আজমের প্রতিকৃতি ভাঙল ছাত্রদল
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি গঠনের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এই কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের প্রবেশমুখে থাকা শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও আওয়ামী লীগ নেতা মির্জা আজমের প্রতিকৃতি ভেঙে অপসারণ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

গতকাল সোমবার (৩ আগস্ট) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ এবং সদস্যসচিব যীনাত মিয়া আজিজুলের নেতৃত্বে ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে ছাত্রদল।

ছাত্রদলের নেতারা জানান, গত ২৫ জুলাই আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের এমন তৎপরতার প্রতিবাদেই জাবিপ্রবি ছাত্রদল এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

গতকাল বিকেলে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথে স্থাপিত শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও মির্জা আজমের প্রতিকৃতি ভেঙে অপসারণ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ এবং সদস্যসচিব যীনাত মিয়া আজিজুল বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দুই বছর পরও ক্যাম্পাসে এসব প্রতিকৃতি বহাল থাকাটা অনাকাঙ্ক্ষিত। স্বৈরাচারবিরোধী চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখেই ক্যাম্পাস থেকে এসব প্রতিকৃতি অপসারণ করা হয়েছে।’

তাঁরা আরও বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং তাদের দোসরদের ন্যূনতম ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে ছাত্রদল কঠোর কর্মসূচিতে যাবে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা