শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

রেকর্ডসংখ্যক মানুষের ইসরায়েল ত্যাগ, নতুন উদ্বেগে তেল আবিব

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১২:৩৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১২:৩৬:৪৬ অপরাহ্ন
রেকর্ডসংখ্যক মানুষের ইসরায়েল ত্যাগ, নতুন উদ্বেগে তেল আবিব

রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের কারণে ইসরায়েল থেকে নাগরিকদের দেশ ছাড়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে রেকর্ডসংখ্যক ইসরায়েলি নাগরিক অন্তত তিন মাসের জন্য দেশ ছেড়েছেন। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
 

ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
 

গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মোট ২ লাখ ৬৮ হাজার ৫০৯ জন ইসরায়েলি নাগরিক অন্তত তিন মাসের জন্য দেশ ছেড়েছেন। ২০২৩ সালে শুরু হওয়া এই প্রবণতা ২০২৪ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
 

পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালে অন্তত তিন মাস বা তার বেশি সময়ের জন্য ইসরায়েল ছেড়েছেন ৮৬ হাজার ৫০৯ জন। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯১ হাজার ৪৯৯-এ। আর ২০২৫ সালে দেশ ছেড়েছেন আরও ৯০ হাজার ৯২২ জন। অর্থাৎ, এই তিন বছরে প্রতিবছর গড়ে প্রায় ৯০ হাজার মানুষ দেশ ছেড়েছেন।
 

অথচ ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েল ছাড়ার বার্ষিক গড় ছিল প্রায় ৬০ হাজার। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে মোট ১ লাখ ৮৩ হাজার ২১৯ জন দেশ ছেড়েছিলেন, যা সাম্প্রতিক তিন বছরের তুলনায় অনেক কম।
 

ইয়েদিওথ আহরোনোথের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে চিকিৎসক, পিএইচডিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চ আয়ের পেশাজীবীদের ইসরায়েল ছাড়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
 

পত্রিকাটি বলছে, ইসরায়েলের অর্থনীতি বড় অংশে উচ্চ দক্ষতাসম্পন্ন মানবসম্পদের ওপর নির্ভরশীল। বিশেষ করে উচ্চপ্রযুক্তি খাত ও জ্ঞানভিত্তিক শিল্পে দক্ষ কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে দক্ষ জনশক্তির এই দেশত্যাগ দীর্ঘমেয়াদে ইসরায়েলের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
 

এই গবেষণা এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ চলছে। একই সঙ্গে লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানেও ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
 

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৯৬৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের মোট জনসংখ্যা ১ কোটির বেশি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা