শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

দেশজুড়ে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু: ১৫ টাকায় চাল পাচ্ছেন ৫৫ লাখ মানুষ

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৬:১২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৬:১২:২৩ অপরাহ্ন
দেশজুড়ে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু: ১৫ টাকায় চাল পাচ্ছেন ৫৫ লাখ মানুষ

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারে দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবেন।
 

আজ সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মাভাবকালীন নিম্ন আয়ের মানুষের খাদ্যসহায়তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। বছরে মোট ছয় মাস (আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) কার্ডধারীরা এ সুবিধা পাবেন।
 

দরিদ্র জনগোষ্ঠীর, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি ঘাটতি পূরণে এ কর্মসূচির আওতায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীকে ‘পুষ্টি চাল’ দেওয়া হচ্ছে। এ ছাড়া ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার জনকে দেওয়া হচ্ছে সাধারণ চাল।
 

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি দেশব্যাপী ১ হাজার ১০৮টি কেন্দ্রের (দোকান ও ট্রাক) মাধ্যমে ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।
 

বিজ্ঞপ্তিতে দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতির চিত্রও তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশে অতীতের যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি খাদ্য মজুত রয়েছে। সরকারি পর্যায়ে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও চলমান।
 

হিসাব অনুযায়ী, গতকাল রোববার (২ আগস্ট) পর্যন্ত সরকারি গুদামে মোট খাদ্যশস্য মজুতের পরিমাণ ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন এবং গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন। এ ছাড়া মজুত থাকা ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন ধানকে চালে রূপান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা