শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু নেত্রকোনায় বিয়ের আসরে প্রেমিকা, বিয়ে ভাঙায় অপমানে বরের বাবার আত্মহত্যা হাতির গতিবিধি পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠেকানো যাচ্ছে মানুষের সঙ্গে সংঘাত নীল ছবির অতীত পেরিয়ে কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারে সম্মতি বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত ১০ বছর আগে খুন করেন সৎমাকে, এবার নেশার টাকার জন্য মাকে হত্যা আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমীন হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে বিশ্বকাপ ফাইনালে সংঘাত ও রাজনৈতিক ব্যানার: ফিফার কাঠগড়ায় আর্জেন্টিনা পিএসসির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

নীল ছবির অতীত পেরিয়ে কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১০:১৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১০:১৩:৪৭ পূর্বাহ্ন
নীল ছবির অতীত পেরিয়ে কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ

সব বিতর্ক ও সামাজিক গোঁড়ামির দেয়াল ভেঙে কলম্বিয়ার কংগ্রেসে সিনেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন সাবেক অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক ছবির অভিনেত্রী ডেইসি আলিজান্দ্রা ওমানিয়া অরতিজ। বামপন্থী রাজনৈতিক দল ‘হিস্টোরিক প্যাক্ট’-এর প্রার্থী হিসেবে রাজধানী বোগোটা থেকে নির্বাচিত হয়েছেন তিনি।
 

গত ২০ জুলাই এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ নেন। নীল ছবির শিল্পে কাজ করা তরুণ-তরুণী ও অ্যাডাল্ট কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শ্রম অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়েই রাজনীতিতে তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তন। সংবাদমাধ্যম এওএলের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
 

৩৩ বছর বয়সী এই রাজনীতিক বিনোদনজগতে ‘আমারান্তা হ্যাংক’ নামে পরিচিত। তবে পেশাগত জীবনের শুরুতে তিনি একজন পেশাদার সাংবাদিক ছিলেন। পরে তিনি অ্যাডাল্ট কনটেন্ট ক্রিয়েশনে যোগ দেন এবং সেখানে মাত্র দুই বছর কাজ করার পর রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।
 

নির্বাচন চলাকালে এক প্রচারণামূলক ভিডিওতে ওমানিয়া বলেন, এই ইন্ডাস্ট্রির নারীরা বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় সুরক্ষাহীনতায় ভুগছেন। ভুল তথ্য, কুসংস্কার এবং সামাজিক দ্বিমুখী নীতির কারণে কেউই এই খাতটিকে প্রাতিষ্ঠানিক নিয়মের মধ্যে আনার উদ্যোগ নেয়নি। অন্যান্য স্বাভাবিক পেশার মতো এই খাতের কর্মীদের জন্যও নির্দিষ্ট নীতিমালা ও সঠিক শ্রম অধিকার নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য।
 

কলম্বিয়ার দারিদ্র্যপীড়িত কুকুতা অঞ্চলে বেড়ে ওঠা ওমানিয়ার শৈশব ও কৈশোর ছিল কঠিন। মাত্র ১৬ বছর বয়সে একটি নাইটক্লাবে কাজ শুরু করলেও লেখার প্রতি তাঁর প্রবল ঝোঁক ছিল। তবে পরে রাজনীতিকেন্দ্রিক কলাম লেখার কারণে তাঁকে প্রাণনাশের হুমকির মুখেও পড়তে হয়েছিল। অবশেষে নীল ছবির একটি শুটিংয়ে সহশিল্পীদের এইচআইভি ভাইরাসে আক্রান্ত হওয়া এবং সেখানে নানা অনিয়মের কথা জানতে পেরে তিনি সেই জগৎ চিরতরে ত্যাগ করেন।
 

অতীত জীবনের কাজের কারণে নির্বাচনজুড়ে তীব্র সমালোচনা ও কটাক্ষের মুখোমুখি হতে হলেও তা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করেছেন ওমানিয়া। নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে তিনি প্রশ্ন তোলেন, ‘যে নারী একসময় প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পে যুক্ত ছিলেন, তিনি কেন জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন না?’
 

তিনি আরও বলেন, ‘আমার এই জীবন-অভিজ্ঞতা আমাকে সামাজিক বৈষম্য, স্বাধীনতার লড়াই এবং সাধারণ অর্থনীতির বাস্তবতা গভীরভাবে বুঝতে শিখিয়েছে। আসল সমস্যা হলো, সমাজ আড়ালে প্রাপ্তবয়স্ক ছবি উপভোগ করে, কিন্তু ক্ষমতার আসনে আমাদের মতো মানুষদের কথা বলার অধিকার দিতে চায় না।’
 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওমানিয়া রাজনীতিতে আসা প্রথম অ্যাডাল্ট তারকা নন। ইতালির পার্লামেন্টের সাবেক নিম্নকক্ষ প্রতিনিধি ইলোনা স্ট্যালের (মঞ্চনাম ‘চিকিওলিনা’) উদাহরণ টেনে ওমানিয়া নিজেকে সেই ধারারই অংশ বলে উল্লেখ করেন। তা ছাড়া ইতালির মোয়ানা পজ্জি কিংবা ২০১৮ সালে ব্রাজিলের সাও পাওলো থেকে নির্বাচিত ফেডারেল ডেপুটি আলেকজান্দ্রে ফ্রোতার মতো ব্যক্তিত্বরাও অতীতে এই শিল্প থেকে এসে সফল রাজনীতি করেছেন।
 

নিজের বিজয়ে প্রতিক্রিয়া জানিয়ে ওমানিয়া বলেন, রাজনৈতিক রূপান্তরের একটি বড় প্রক্রিয়া শুরু হয়েছে, যা পৌঁছাতে এখনো দীর্ঘ পথ বাকি। তবে সবচেয়ে বড় বিষয় হলো, পরিবর্তনটি ইতিবাচকভাবে শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জগন্নাথপুরে সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত