বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত জয়-পুতুল সংশ্লিষ্ট সিআরআইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ আওয়ামী লীগের পতন হলেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি: নাহিদ ইসলাম রমজানের আগে বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী ক্রসফায়ার বিতর্কের পর আইজিপি পদে পরিবর্তনের আলোচনা মুরাদনগর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মালেশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ১৩০ শ্রমিকের আর্তনাদ বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল ও মদ জব্দ সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্রের ৩ দিনের রিমান্ড মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনের কর্মসূচি ঘোষণা মক্কা প্রতিরক্ষা জোটের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতায় আগ্রহী ইরান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে দেশজুড়ে অস্থিরতা, চাপে ফ্রান্স সরকার ইসরায়েলে নির্বাচন আজ, ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু নাকি আসছে পরিবর্তন? রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আলোচনায় উন্নয়ন পরিকল্পনা

হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৪৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৪৪:২৩ অপরাহ্ন
হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার গুরুত্বপূর্ণ এক সফরে ভারত যাচ্ছেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে তাঁর বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আধুনিক ‘সেন্টার অব এক্সিলেন্স’ ঘুরে দেখা এবং সেখানকার অবকাঠামো সম্পর্কে ধারণা নেওয়া তাঁর এই সফরের মূল উদ্দেশ্য।
 

গতকাল বুধবার তামিম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পূর্বাচল স্টেডিয়াম প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সভাতেই পূর্বাচলে একটি আন্তর্জাতিক মানের ‘ক্রিকেট এক্সিলেন্স সেন্টার’ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সেই প্রকল্পের পরিকল্পনার অংশ হিসেবেই ভারতের এই সফরে যাচ্ছেন বিসিবি প্রধান। সফরে তামিমের সফরসঙ্গী হিসেবে থাকছেন বিসিবির গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম।
 

বিসিবির লক্ষ্য, পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলা। সে লক্ষ্যে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে থাকা আধুনিক অবকাঠামো, অনুশীলন সুবিধা, জিমনেসিয়াম, স্পোর্টস সাইন্স এবং বায়োমেকানিকস বিভাগ সরেজমিনে ঘুরে দেখবেন তামিম ইকবাল। এসব আধুনিক সুবিধা কীভাবে পরিচালিত হয় এবং বাংলাদেশে তা কীভাবে বাস্তবায়ন করা সম্ভব, সে বিষয়ে ধারণা নেবেন তিনি।
 

তবে এই সফরে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। মূলত পূর্বাচলের পরিকল্পিত ক্রিকেট এক্সিলেন্স সেন্টারের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও ধারণা অর্জনই তামিমের এই সফরের মূল লক্ষ্য।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান