রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তিতে কে কতটুকু ভাগ পান? মাদকের টাকা জোগাতে ৩ বছরে ৪ শিশু বিক্রি, গ্রামে আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প

ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত?

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৯:৫১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৯:৫১:০২ পূর্বাহ্ন
ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত?

বলিউড সুপারস্টার সালমান খান যে শুধু রুপালি পর্দাতেই নয়, আবাসন ব্যবসাতেও লাভজনক চাল চালছেন, তা আবারও স্পষ্ট হলো। মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় নিজের আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন তিনি। মোটা অঙ্কের টাকায় বিক্রি হওয়া এই সম্পত্তি থেকে বেশ ভালো পরিমাণ মুনাফাও পকেটে পুরেছেন এই মেগাস্টার।
 

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, বান্দ্রার ৭৫৮ বর্গফুটের এই ফ্ল্যাটটি ৩ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেছেন সালমান খান। প্রায় ১১ বছর আগে, অর্থাৎ ২০১৫ সালে ২ কোটি ৮৮ লাখ রুপিতে সম্পত্তিটি কিনেছিলেন তিনি। গত ৯ জুলাই ফ্ল্যাটটির আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
 

প্রতি বর্গফুট প্রায় ৪৬ হাজার টাকা দরে বিক্রি হওয়া এই একটি চুক্তি থেকেই সালমানের নিট লাভ হয়েছে প্রায় ৬২ লাখ রুপি। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ফ্ল্যাটটির সঙ্গে দুটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। নতুন ক্রেতা সম্পত্তিটি নিজের নামে হস্তান্তর করতে ২১ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়েছেন।
 

বিগত দুই বছরের মধ্যে এটি সালমানের দ্বিতীয় ফ্ল্যাট বিক্রি। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে একই আবাসন কমপ্লেক্সের ১,৩১৮ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট ৫ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি করেছিলেন তিনি।
 

পুরোনো সম্পত্তি বেচাকেনার পাশাপাশি আবাসন খাতে নতুন বিনিয়োগেও পিছিয়ে নেই খান পরিবার। চলতি বছরের জুনে বান্দ্রার চিম্বাই এলাকায় একটি নতুন আবাসিক টাওয়ার নির্মাণের অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ।
 

নিজের বেশ কিছু সম্পত্তি কেনাবেচা করলেও সালমান খানের স্থায়ী ঠিকানা অবশ্য বদলায়নি। বহু বছর ধরে বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের বিখ্যাত ‘গ্যাল্যাক্সি অ্যাপার্টমেন্টে’ পুরো পরিবারের সঙ্গেই বসবাস করছেন বলিউডের এই ভাইজান।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী

সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী