সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তিতে কে কতটুকু ভাগ পান? মাদকের টাকা জোগাতে ৩ বছরে ৪ শিশু বিক্রি, গ্রামে আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প

হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৭:০০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৭:০০:৪৮ অপরাহ্ন
হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা

বিশ্বজুড়ে জনপ্রিয় তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপ তাদের কল ফিচারে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করেছে। ব্যবহারকারীদের আরও সহজ ও নিরবচ্ছিন্ন যোগাযোগের সুযোগ দিতেই এসব বড় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট।
 

নতুন আপডেটের ফলে এখন ওয়েব সংস্করণ থেকেও হোয়াটসঅ্যাপে সরাসরি অডিও ও ভিডিও কল করা যাবে। এর জন্য কম্পিউটারে আলাদা করে হোয়াটসঅ্যাপের কোনো অ্যাপ নামানোর (ডাউনলোড) প্রয়োজন হবে না। ওয়েব কলের মাধ্যমে ব্যক্তিগত ও গ্রুপ—দুই ধরনের কলই করা যাবে এবং এতে কোনো সময়সীমা থাকবে না।
 

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ওয়েব কলেও আগের মতোই ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সুবিধা চালু থাকবে, ফলে ব্যবহারকারীর গোপনীয়তা বজায় থাকবে। পাশাপাশি স্ক্রিন শেয়ারিং, রিঅ্যাকশন, পছন্দের যোগাযোগ (ফেভারিটস) এবং কল হিস্ট্রি দেখার সুবিধাও পাওয়া যাবে।
 

নতুন আপডেটের অন্যতম আকর্ষণ হলো ‘কল ট্রান্সফার’ বা ডিভাইস পরিবর্তনের সুবিধা। এর ফলে ব্যবহারকারীরা এখন কথা বলতে বলতেই মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ ও ওয়েবের মধ্যে খুব সহজেই চলমান কল স্থানান্তর করতে পারবেন।
 

পাশাপাশি গ্রুপ কলের ক্ষেত্রে যুক্ত হচ্ছে ‘ওয়েটিং রুম’ সুবিধা। এর মাধ্যমে গ্রুপ কলে যোগ দেওয়ার আগে অংশগ্রহণকারীদের অনুমোদন দেওয়ার সুযোগ থাকবে। ফলে কলে আয়োজক বা অ্যাডমিন চাইলে নির্দিষ্ট ব্যক্তিকেই কেবল প্রবেশের অনুমতি দিতে পারবেন।
 

এ ছাড়া হোয়াটসঅ্যাপ কলে কথা বলার সময় পেছনের অবাঞ্ছিত শব্দ (ব্যাকগ্রাউন্ড নয়েজ) কমানোর জন্য নতুন টুল এবং দ্রুতগতির এইচডি ভিডিও স্ট্রিমিং সুবিধাও যুক্ত করা হচ্ছে।
 

মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি জানিয়েছে, নতুন এই ফিচারগুলো ধীরে ধীরে বিশ্বের সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী

সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী