রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তিতে কে কতটুকু ভাগ পান? মাদকের টাকা জোগাতে ৩ বছরে ৪ শিশু বিক্রি, গ্রামে আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প

দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৩:৫৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৩:৫৮:১৫ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও এক বাংলাদেশি। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

স্থানীয় সময় আজ মঙ্গলবার (২৮ জুলাই) ভোর তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানা গেছে, আগুন লাগার সময় ওই বাংলাদেশিরা নিজেদের ওই দোকানের ভেতরেই ঘুমাচ্ছিলেন। কিন্তু আকস্মিকভাবে আগুন লাগে এবং তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে ভেতরে থাকা বাংলাদেশিরা বের হওয়ার সুযোগ পাননি এবং ঘটনাস্থলেই আগুনে পুড়ে ওই ছয়জনের মৃত্যু হয়।
 

এ ঘটনায় আহত অপর বাংলাদেশির অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
 

দোকানটিতে কীভাবে আগুন লেগেছে, তার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। তবে আগুন লাগার কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
 

নিহত বাংলাদেশিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন নিহতদের পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে কাজ করছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী

সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী