রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তিতে কে কতটুকু ভাগ পান? মাদকের টাকা জোগাতে ৩ বছরে ৪ শিশু বিক্রি, গ্রামে আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল প্রেমিক অন্যত্র বিয়ের প্রস্তুতি নেওয়ায় অনশনে এক সন্তানের জননী, ঘরে তালা ঝুলিয়ে পালাল পরিবার আগামী বছর পদ্মা ব্যারাজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগিরই: চিফ হুইপ দ্বিতীয় লংমার্চের তারিখ ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ভ্যাটের আওতায় আসছে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

রাজশাহীতে সবজির কেজি ৮০ টাকার ওপরে, কাঁচা মরিচ ২৮০

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৪:০৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৪:০৯:০৭ অপরাহ্ন
রাজশাহীতে সবজির কেজি ৮০ টাকার ওপরে, কাঁচা মরিচ ২৮০

দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত ও বন্যার প্রভাবে রাজশাহীর কাঁচাবাজার অস্থির হয়ে উঠেছে। প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচা মরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে।
 

আজ শনিবার (২৫ জুলাই) সকাল থেকে নগরীর সাহেববাজার ও আশপাশের বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ পণ্যের দাম কেজিতে ২০ থেকে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বাজারে এসে চরম বিপাকে পড়ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। অনেকেই প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন।
 

সবজির এমন লাগামহীন দামের মধ্যে শুধু পেঁপে, পটল, চিচিঙ্গা, ঢ্যাঁড়স ও ঝিঙে তুলনামূলক কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি পেঁপে ৩৫ টাকা, পটল ৫০, চিচিঙ্গা ৫০, ঢ্যাঁড়স ৬০ এবং ঝিঙে ৫০-৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এসব ছাড়া অন্য কোনো সবজি ৮০ টাকা কেজির নিচে নেই।
 

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন ১১০-১২০ টাকা, শসা ৯০-১০০ টাকা, টমেটো ২২০, গাজর ১৪০, করলা ৮০-৮৫, বরবটি ৮০ এবং কাঁকরোল ও কচুর লতি ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর কাঁচা মরিচের দাম বেড়ে ২৮0-২৯০ টাকায় ঠেকেছে।
 

এ ছাড়া কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আলু ৩০ টাকা, কাঁচাকলা প্রতি হালি ৪০-৫০, লাউ প্রতি পিস ৫০, মিষ্টি কুমড়া ৫০-৬০, চাল কুমড়া ৪০-৫০ এবং মুখি কচু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
 

সবজির এই বাড়তি দাম নিয়ে বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দাম ১৬০ টাকা, করলা ২০, কাঁকরোল ৩০ এবং কচুর লতির দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তাঁদের দাবি, টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারেই এর প্রভাব পড়েছে। যার ফলে খুচরা পর্যায়ে দাম বেড়েছে।
 

সবজির পাশাপাশি ডিম ও মুরগির বাজারেও বেশ ঊর্ধ্বগতি দেখা গেছে। দেশি মুরগির ডিম প্রতি হালি ৭৫-৮০ টাকা, হাঁসের ডিম ৭০, ফার্মের লাল ডিম ৪৪ এবং সাদা ডিম ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
 

ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০-১৯০ টাকা, সোনালি ২৫০-২৬০ এবং দেশি মুরগি ৫৫০-৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া সাদা লেয়ার ২৯০, লাল লেয়ার ৩৫০, ফাউমি মুরগি ৩৫০ এবং হাঁস ২৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার