বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০১:৫২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০১:৫২:২০ অপরাহ্ন
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

আগামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
 

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কোনো বিশেষ অধিবেশন ডাকা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধানে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৯০ দিন পর্যন্ত সময়সীমা নির্ধারিত রয়েছে। তাই এ মুহূর্তে বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের কোনো প্রয়োজন নেই। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নিয়মিত অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে।
 

দেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী দাবি করেন, গত কয়েক মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড (এক্সট্রা জুডিশিয়াল কিলিং) শূন্যের কোঠায় নেমে এসেছে। একই সঙ্গে গুমের ঘটনার ক্ষেত্রেও বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে বলে জানান তিনি।
 

মো. আসাদুজ্জামান আরও বলেন, আগামী মন্ত্রিসভার বৈঠকেই ‘মানাবিধকার কমিশন আইন’ এবং ‘গুম কমিশন প্রতিকার আইন’ উত্থাপন করা হবে।
 

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগের সময়ের যেসব অভিযোগ নতুন করে সামনে এসেছে, সেগুলোর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত ও যাচাই-বাছাই করে দেখা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক