শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবি ছাত্রদলের ‘রান ফর ডেমোক্রেসি’: খালেদা জিয়ার নামে ৫ কিমি ম্যারাথন অনুষ্ঠিত হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের সুবিধা, আগেই ঠিক করা যাবে সময় সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ছয় দফা হামলার দাবি হুথিদের শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা আটক গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে যুবক নিহত, আহত ২ বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান পুলিশের চাকরিতে থেকেও আইনজীবী সমিতির সদস্য, সরাইলের ওসিকে নোটিশ উচ্চশিক্ষার জন্য পৃথক টিভি চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির ‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ৩ উপসচিবকে ওএসডি বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের সেটিংস, আসছে নতুন ডিজাইন পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৮ নকল করতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, হবিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ নেতানিয়াহুর দলের বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত জয়-পুতুল সংশ্লিষ্ট সিআরআইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ আওয়ামী লীগের পতন হলেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি: নাহিদ ইসলাম

বাংলাদেশি কর্মীদের জন্য আশার আলো দেখাচ্ছে থাইল্যান্ড এর শ্রমবাজার

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০১:৩০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০১:৩০:৪৫ অপরাহ্ন
বাংলাদেশি কর্মীদের জন্য আশার আলো দেখাচ্ছে থাইল্যান্ড এর শ্রমবাজার
বাংলাদেশি কর্মীদের জন্য আশার আলো দেখাচ্ছে থাইল্যান্ডের শ্রমবাজার। দীর্ঘদিনের স্থবিরতার পর দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনায় নতুন করে জনশক্তি রপ্তানির বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। ব্যাংককে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা কর্মী নিয়োগসহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আর থাইল্যান্ডের প্রতিনিধিত্ব করেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বিজাবাত ইসারাভাকদি।

আলোচনায় উঠে আসে, প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হলে প্রথম ধাপে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মী থাইল্যান্ডে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

শ্রমবাজারের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় হয়। উভয় দেশ বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর ও বহুমুখী করার আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্তির উদ্যোগেও থাইল্যান্ডের সহযোগিতা কামনা করা হয়। জবাবে থাই প্রতিনিধি এ বিষয়ে ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানানো হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, আলোচনার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের নতুন একটি দুয়ার উন্মোচিত হবে। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি হাজারো বাংলাদেশির জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণা ও বাস্তবায়নের।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাবিপ্রবি ছাত্রদলের ‘রান ফর ডেমোক্রেসি’: খালেদা জিয়ার নামে ৫ কিমি ম্যারাথন অনুষ্ঠিত

জাবিপ্রবি ছাত্রদলের ‘রান ফর ডেমোক্রেসি’: খালেদা জিয়ার নামে ৫ কিমি ম্যারাথন অনুষ্ঠিত