বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের আংশিক কমিটি: সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১২:৫৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১২:৫৮:৫৮ অপরাহ্ন
জাবিপ্রবিতে ছাত্রশিবিরের আংশিক কমিটি: সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাখার নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য গঠিত এই কমিটিতে হাফেজ মামুনুর রশীদকে সভাপতি, ফাহাদ আহমেদকে সেক্রেটারি এবং মো. শাহ জালালকে দপ্তর (অফিস) সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


শনিবার (২৫ জুলাই) এই কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন নবনির্বাচিত সভাপতি হাফেজ মামুনুর রশীদ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং ক্যাম্পাসে একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে।


দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি হাফেজ মামুনুর রশীদ বলেন, ‘সংগঠনের আদর্শ ও নীতির আলোকে আমরা সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। শিক্ষা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরিতে আমরা ভূমিকা রাখার চেষ্টা করব।’


নতুন সেক্রেটারি ফাহাদ আহমেদ বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার চেষ্টা থাকবে আমাদের।’


শাখার পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানতে চাইলে ছাত্রশিবিরের নবনির্বাচিত নেতারা জানান, খুব শিগগিরই জাবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক