শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মার্কিন বাহিনীকে তথ্য সরবরাহের অভিযোগ: বাহরাইনে ডেটা সেন্টারে ইরানের হামলা নেতানিয়াহুর বিচার চাইলেন নিউইয়র্কের মেয়র, স্ত্রীকেসহ হত্যার হুমকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার ৫ আগস্ট খুলছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: শফিকুর রহমান ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স, ইতালি ও স্পেন, নিহত ৩ দমকলকর্মী রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন: ‘পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন’ পরিবেশ রক্ষায় দিনাজপুর রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন আপত্তিকর ভিডিও ভাইরাল: ফরিদপুরে বিএনপি নেতা দল থেকে বহিষ্কৃত কিংবদন্তি রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা দিচ্ছে শিল্পকলা একাডেমি জুয়ার আসরে হাস্যোজ্জ্বল নেইমার, ছবি দিয়ে লিখলেন ‘জীবন একটা কৌতুক’ ব্র্যাকে স্নাতক পাসে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে হরমুজ বন্ধ হওয়ায় বাংলাদেশের খাদ্য উৎপাদনে ‘গুরুতর ঝুঁকি’ তৈরি হচ্ছে: ডব্লিউএফপি যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা ফুটবল সভাপতির ফোন জব্দ, তলব আদালতে গরুর মাংসের রং বদলে গাঢ় সবুজ! কড়াইসহ থানায় হাজির ভুক্তভোগীরা ইরান সংঘাতের মধ্যেই সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সই কাপ্তাই হ্রদের পানি কমল, ৪ দিন পর সব জলকপাট বন্ধ নৈতিক স্খলনের দায়ে এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কৃত, শূন্য হতে পারে আসন

নেতানিয়াহুর বিচার চাইলেন নিউইয়র্কের মেয়র, স্ত্রীকেসহ হত্যার হুমকি

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৪:২৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৪:২৭:০৩ অপরাহ্ন
নেতানিয়াহুর বিচার চাইলেন নিউইয়র্কের মেয়র, স্ত্রীকেসহ হত্যার হুমকি

ইসরায়েলের সমালোচনা ও গাজা যুদ্ধ নিয়ে সরব অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং তাঁর স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মার্কিন সাময়িকী ‘রোলিং স্টোন’–কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি নিজেই এ কথা জানিয়েছেন। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
 

হত্যার হুমকির বিষয়ে মেয়র মামদানি বলেন, ‘মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন। তবে যখন আপনি সবার অধিকারের পক্ষে দাঁড়াতে প্রস্তুত থাকেন, তখন তার পরিণতি ভোগ করতেও প্রস্তুত থাকতে হবে।’
 

তিনি জানান, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য থাকাকালীনও তিনি একই ধরনের হুমকির মুখে পড়েছিলেন। সে সময় ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র বিরোধিতা করার কারণে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার আগে থেকেই এসব হুমকি শুরু হয় এবং এখনো তা অব্যাহত রয়েছে। ইসরায়েল-গাজা ইস্যুতে নিজের অবস্থানের কারণে তাঁর স্ত্রীও সমালোচনা ও হুমকির শিকার হচ্ছেন বলে জানান তিনি।
 

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’–কে দেওয়া আলাদা এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি উল্লেখ করেন মামদানি। তিনি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে দ্য হেগে বিচারিক কার্যক্রম শুরু হওয়া উচিত।
 

তবে মামদানি এ–ও স্পষ্ট করেন যে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার মতো স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার দায়ভার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ওপরই বর্তায়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার