মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈধ ভিসা থাকার পরেও অবৈধ তকমা লাগিয়ে মালয়েশিয়া থেকে লাশ পাঠালো বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে দেশের জনগণের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৪:২৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৪:২৪:৫৬ অপরাহ্ন
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে তরুণদের রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। টানা দর-কষাকষি ও শর্ত-পাল্টা শর্তের পর দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসে নিজেদের এই অনড় অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছেন দলটির প্রতিনিধিরা।
 

দিল্লির ভিপি হাউসে দুই ঘণ্টার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির পক্ষে প্রতিনিধিত্ব করেন দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
 

বৈঠক শেষে সিজেপির প্রতিনিধিরা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে মোদি সরকার এই বৈঠকেও স্পষ্ট কোনো বার্তা দেয়নি। ইস্তফার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকার আরও এক দিন সময় চেয়েছে। আগামীকাল শনিবার আবারও দুই পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

সিজেপির নেতা আশুতোষ রাঙ্কা বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরকার শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করি, সরকার শিগগিরই তাঁকে অপসারণ করবে।’
 

আশুতোষ রাঙ্কা আরও জানান, বৈঠকে সরকার তাঁদের দুটি দাবিতে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। এর মধ্যে রয়েছে আত্মহত্যাকারী পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরসহ অন্যান্য আইনি মামলা প্রত্যাহার করে নেওয়া।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম

শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম