মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈধ ভিসা থাকার পরেও অবৈধ তকমা লাগিয়ে মালয়েশিয়া থেকে লাশ পাঠালো বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে দেশের জনগণের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া

জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: শফিকুর রহমান

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৩:৫৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৩:৫৭:৫৯ অপরাহ্ন
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। আমরা একটি কথা পরিষ্কার বলেছি—অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না।’
 

আজ শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ঢাকা জেলা শাখার রুকন সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
 

জামায়াত আমির বলেন, ‘আমরা মানুষ। আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধও হয়।’
 

এ সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যাঁরা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, তাঁরা আমাদের কোনো অন্যায়-অপরাধ দেখলে ধরিয়ে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা নিজেদের সংশোধন করব।’
 

দলের নেতা-কর্মীদের সতর্ক করে শফিকুর রহমান বলেন, ‘আমি সহকর্মীদের বলব, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে, তাহলে আপনাকে আরও যত্নশীল হতে হবে। সমাজে একটি কথা প্রচলিত আছে—সাদা কাপড়ে দাগ কম লাগে, কিন্তু যা লাগে, তা স্পষ্টভাবে দেখা যায়।’
 

নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা সংশোধনের চেষ্টা করব। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয়, তাহলে আমরা সংশোধন করে তাঁকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না।’
 

এমন পরিস্থিতিতে দলকে কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই সিদ্ধান্তের অর্থ হলো আমিসহ আমাদের সবাইকে সতর্ক করে দেওয়া।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম

শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম