শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন বাহিনীকে তথ্য সরবরাহের অভিযোগ: বাহরাইনে ডেটা সেন্টারে ইরানের হামলা নেতানিয়াহুর বিচার চাইলেন নিউইয়র্কের মেয়র, স্ত্রীকেসহ হত্যার হুমকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার ৫ আগস্ট খুলছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: শফিকুর রহমান ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স, ইতালি ও স্পেন, নিহত ৩ দমকলকর্মী রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন: ‘পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন’ পরিবেশ রক্ষায় দিনাজপুর রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন আপত্তিকর ভিডিও ভাইরাল: ফরিদপুরে বিএনপি নেতা দল থেকে বহিষ্কৃত কিংবদন্তি রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা দিচ্ছে শিল্পকলা একাডেমি জুয়ার আসরে হাস্যোজ্জ্বল নেইমার, ছবি দিয়ে লিখলেন ‘জীবন একটা কৌতুক’ ব্র্যাকে স্নাতক পাসে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে হরমুজ বন্ধ হওয়ায় বাংলাদেশের খাদ্য উৎপাদনে ‘গুরুতর ঝুঁকি’ তৈরি হচ্ছে: ডব্লিউএফপি যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা ফুটবল সভাপতির ফোন জব্দ, তলব আদালতে গরুর মাংসের রং বদলে গাঢ় সবুজ! কড়াইসহ থানায় হাজির ভুক্তভোগীরা ইরান সংঘাতের মধ্যেই সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সই কাপ্তাই হ্রদের পানি কমল, ৪ দিন পর সব জলকপাট বন্ধ নৈতিক স্খলনের দায়ে এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কৃত, শূন্য হতে পারে আসন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্প অনুমোদন

কিংবদন্তি রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা দিচ্ছে শিল্পকলা একাডেমি

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:১৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:১৬:৫২ পূর্বাহ্ন
কিংবদন্তি রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা দিচ্ছে শিল্পকলা একাডেমি

সংগীতের ভুবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই সম্মাননা প্রদান ও তাঁর একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানের টিকিট বিক্রির সমুদয় অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
 

কিংবদন্তি এই শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা এবং সংগীতে তাঁর অবদানকে জাতীয়ভাবে সম্মানিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রুনা লায়লার গান শোনার পাশাপাশি বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন দর্শক-শ্রোতারা। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার, ৩ হাজার এবং ৫ হাজার টাকা।
 

সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
 

শিল্পকলা একাডেমি সূত্র জানিয়েছে, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এই সংগীত তারকা তাঁর একক অনুষ্ঠানে বিভিন্ন ভাষায় গাওয়া জনপ্রিয় ও বিখ্যাত গানগুলো পরিবেশন করবেন।
 

রুনা লায়লা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও উর্দু, হিন্দি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতেই এই সম্মাননা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন বাহিনীকে তথ্য সরবরাহের অভিযোগ: বাহরাইনে ডেটা সেন্টারে ইরানের হামলা

মার্কিন বাহিনীকে তথ্য সরবরাহের অভিযোগ: বাহরাইনে ডেটা সেন্টারে ইরানের হামলা