সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে দেশের জনগণের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

হরমুজ বন্ধ হওয়ায় বাংলাদেশের খাদ্য উৎপাদনে ‘গুরুতর ঝুঁকি’ তৈরি হচ্ছে: ডব্লিউএফপি

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৪৬:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৪৬:০৫ পূর্বাহ্ন
হরমুজ বন্ধ হওয়ায় বাংলাদেশের খাদ্য উৎপাদনে ‘গুরুতর ঝুঁকি’ তৈরি হচ্ছে: ডব্লিউএফপি

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে ইউরিয়া সারের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এতে বাংলাদেশে তীব্র সার সংকট তৈরি হতে পারে, যা দেশের সামগ্রিক খাদ্য উৎপাদনে ‘গুরুতর ঝুঁকি’ সৃষ্টি করছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
 

ডব্লিউএফপির প্রকাশিত নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ ইউরিয়া সার মধ্যপ্রাচ্যের তিন দেশ—সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে থাকে। মূলত হরমুজ প্রণালি দিয়েই এসব সার দেশে আসে। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে বাংলাদেশের গুদামে যে পরিমাণ সার মজুত রয়েছে, তা দিয়ে আগামী অক্টোবর মাস পর্যন্ত দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব হবে।
 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রণালি বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে ইউরিয়ার দাম ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার পাশাপাশি দেশের ভেতরেও সার উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। তীব্র গ্যাস-সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া সার কারখানার মধ্যে তিনটিই বর্তমানে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে দেশীয় উৎপাদন বড় ধরনের ধাক্কা খেয়েছে।
 

ডব্লিউএফপি আশঙ্কা প্রকাশ করে বলেছে, চলমান এই সার ও জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের কৃষি খাত চরম বিপর্যয়ের মুখে পড়তে পারে। এর ফলে দেশের প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটের মুখে পড়তে পারে বলে আগে যে অনুমান করা হয়েছিল, বর্তমান পরিস্থিতি সেই সংকটকে আরও ত্বরান্বিত করছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম

শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম