সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে দেশের জনগণের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক

গরুর মাংসের রং বদলে গাঢ় সবুজ! কড়াইসহ থানায় হাজির ভুক্তভোগীরা

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৩৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৩৮:২৩ পূর্বাহ্ন
গরুর মাংসের রং বদলে গাঢ় সবুজ! কড়াইসহ থানায় হাজির ভুক্তভোগীরা

খুলনার পাইকগাছায় বনভোজনের জন্য কেনা গরুর মাংস রান্নার সময় হঠাৎ রং পাল্টে সবুজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে রান্নার কড়াইসহ মাংস নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় গিয়ে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
 

গতকাল বুধবার (২২ জুলাই) দুপুরে পাইকগাছা পৌরসভার ‘মডার্ন বেকারি’র কর্মচারীদের বনভোজনের রান্নার সময় এ ঘটনা ঘটে।
 

স্থানীয় ও অভিযোগকারী সূত্রে জানা যায়, বনভোজনের জন্য বাজার থেকে কেনা গরুর মাংস ধুয়ে কড়াইতে তোলার পর প্রথমে পানি কালচে রং ধারণ করে। এরপর রান্নার একপর্যায়ে মাংসের রং ধীরে ধীরে গাঢ় সবুজ হয়ে যায়। এমন অস্বাভাবিক দৃশ্য দেখে রান্নার দায়িত্বে থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রান্না করা মাংসসহ কড়াই নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ইউএনও কার্যালয় ও পাইকগাছা থানায় যান।


এ বিষয়ে মাংস বিক্রেতা ইসমাইল দাবি করেন, ওই দিন জবাই করা গরুর সব মাংস এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। অন্য কেউ এমন অভিযোগ করেননি। তবে তাঁর দোকানের ফ্রিজে সংরক্ষিত মাংস রয়েছে, অভিযোগকারীদের প্রয়োজনে সেখান থেকে বিকল্প মাংস দেওয়া যাবে।
 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাংসের নমুনা আলামত হিসেবে জব্দ করে থানায় নিয়ে এসেছে। এটি পরীক্ষাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।’
 

ওসি আরও জানান, পরীক্ষার ফলাফল পাওয়ার পরই মাংসের রং পরিবর্তনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এতে কোনো ভেজাল, অনিয়ম বা অপরাধের প্রমাণ মিললে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ

নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ