বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিংবদন্তি রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা দিচ্ছে শিল্পকলা একাডেমি জুয়ার আসরে হাস্যোজ্জ্বল নেইমার, ছবি দিয়ে লিখলেন ‘জীবন একটা কৌতুক’ ব্র্যাকে স্নাতক পাসে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে হরমুজ বন্ধ হওয়ায় বাংলাদেশের খাদ্য উৎপাদনে ‘গুরুতর ঝুঁকি’ তৈরি হচ্ছে: ডব্লিউএফপি যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা ফুটবল সভাপতির ফোন জব্দ, তলব আদালতে গরুর মাংসের রং বদলে গাঢ় সবুজ! কড়াইসহ থানায় হাজির ভুক্তভোগীরা ইরান সংঘাতের মধ্যেই সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সই কাপ্তাই হ্রদের পানি কমল, ৪ দিন পর সব জলকপাট বন্ধ নৈতিক স্খলনের দায়ে এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কৃত, শূন্য হতে পারে আসন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্প অনুমোদন উত্তাল নয়াদিল্লি: বিক্ষোভ ঠেকাতে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ, চরম ভোগান্তি ৬০ দিনে ফল প্রকাশসহ জাবিপ্রবিতে ছাত্রশিবিরের ৯ দফা দাবি বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা ইরান যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন বাজেটের প্রস্তাব যুক্তরাষ্ট্রে দর্শকের রেকর্ড গড়ল স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে কাজীর বিস্ফোরক দাবি, তদন্তে জামায়াত স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হচ্ছেন যাঁরা জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা

বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০১:০২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০১:০২:০৫ অপরাহ্ন
বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা

২০২৭ সালের হজের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। আজ বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এসব প্যাকেজ ঘোষণা করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সরকারি ব্যবস্থাপনার দুটি হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
 

হাবের ঘোষণা অনুযায়ী, বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচে হজ পালনে সব মৌলিক সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসরকারি তিনটি প্যাকেজের খরচ নিম্নরূপ:
 

  • বিশেষ প্যাকেজ: ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।

  • সাধারণ প্যাকেজ: ৫ লাখ ৯৫ হাজার টাকা।

  • সর্বনিম্ন প্যাকেজ: ৫ লাখ ১৩ হাজার ৪৪৫ টাকা।
     

সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১ ও প্যাকেজ-২ নামে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
 

  • হজ প্যাকেজ-১: ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।

  • হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী): ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
     

ধর্মমন্ত্রী জানান, আগামী বছরের জন্য হজের বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা হজের বিমানভাড়া নির্ধারণের ক্ষেত্রে একটি মাইলফলক।
 

যা থাকছে সরকারি প্যাকেজে
 

  • প্যাকেজ-১: মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এরিয়ায় আবাসন সুবিধা দেওয়া হবে। মিনায় জোন-২–এ তাঁবুর অবস্থান হবে। অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে।
     

  • প্যাকেজ-২: এটি কিছুটা সুলভ প্যাকেজ। মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর হতে ২-৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববি থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জোন-৫–এ তাঁবুর অবস্থান হবে। হোটেলের দূরত্ব ২ কিলোমিটারের বেশি হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে।
     

ধর্মমন্ত্রী জানান, ২০২৭ সালের হজে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সার্ভিস প্যাকেজ ৪টির বদলে ৩টি নির্ধারণ করেছে এবং হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এতে হাজিদের সেবার মান বাড়বে।
 

প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুবিধার কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীরা যে দেশে অবস্থান করছেন, সে দেশেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন করতে পারবেন। আগে এসব কাজের জন্য তাঁদের দেশে আসতে হতো। প্রবাসীরা যেন সরাসরি সৌদি আরবে যেতে পারেন, সে চেষ্টাও চলছে।
 

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কিংবদন্তি রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা দিচ্ছে শিল্পকলা একাডেমি

কিংবদন্তি রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা দিচ্ছে শিল্পকলা একাডেমি