বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা ইরান যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন বাজেটের প্রস্তাব যুক্তরাষ্ট্রে দর্শকের রেকর্ড গড়ল স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে কাজীর বিস্ফোরক দাবি, তদন্তে জামায়াত স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হচ্ছেন যাঁরা জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি

ইরান যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন বাজেটের প্রস্তাব

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১২:৫৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১২:৫৯:৩৬ অপরাহ্ন
ইরান যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন বাজেটের প্রস্তাব

ইরানের সঙ্গে দীর্ঘায়িত সামরিক সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় দ্রুত বাড়ছে। এই ব্যয় ইতিমধ্যে ৩ হাজার ৭৫০ কোটি ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে অতিরিক্ত সামরিক বাজেট অনুমোদনের জন্য কংগ্রেসের কাছে জরুরি আবেদন জানিয়েছেন তিনি। তবে এই বিপুল ব্যয় নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের আইনপ্রণেতাদেরই কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে।
 

গত মঙ্গলবার (২১ জুলাই) ইরানে নতুন করে ভারী বোমাবর্ষণ শুরুর পর প্রথমবারের মতো কংগ্রেসের আইনপ্রণেতাদের মুখোমুখি হন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। মূলত এই অজনপ্রিয় যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য জরুরি তহবিল চাইতেই সেখানে গিয়েছিলেন তিনি।
 

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে। অন্যদিকে জনমত জরিপগুলোয় সুবিধাজনক অবস্থানে থাকা ডেমোক্র্যাটরা এই অজনপ্রিয় যুদ্ধের খরচের সঙ্গে জনগণের জীবনযাপন ব্যয়ের সামর্থ্যের বিষয়টি যুক্ত করার চেষ্টা করছেন।
 

ওয়াশিংটনে অনুষ্ঠিত ওই শুনানিতে হেগসেথ জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য খরচের হিসাবসহ এই ৩ হাজার ৭৫০ কোটি ডলার ব্যয় নির্ধারণ করা হয়েছে। তবে মাত্র চার মাসের ব্যবধানে পেন্টাগন কীভাবে এই বিপুল অঙ্কের হিসাব নির্ধারণ করেছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। এর আগে গত মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধের প্রথম ছয় দিনেই অন্তত ১ হাজার ১৩৩ কোটি ডলার ব্যয় করেছিল ট্রাম্প প্রশাসন।
 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বোমা হামলা শুরু করার পর থেকেই কংগ্রেসের অনেক সদস্য অভিযোগ করে আসছেন, ট্রাম্প প্রশাসন এই সংঘাত বা তাদের পরিকল্পনা সম্পর্কে তাঁদের অবহিত রাখেনি।
 

সিনেট কমিটির শুনানিতে ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ প্রতিনিধি ও সিনেটর প্যাটি মারে কড়া ভাষায় বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প দিন দিন এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলছেন। তিনি বেসামরিক অবকাঠামোতে হামলার মতো যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন। এটি আরেকটি অন্তহীন যুদ্ধে পরিণত হতে যাচ্ছে।’
 

আরেক জ্যেষ্ঠ ডেমোক্র্যাটিক সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড সরাসরি প্রতিরক্ষামন্ত্রীকে তোপ দেগে বলেন, ‘আপনাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। কখনো বলা হচ্ছে যুদ্ধ দুই সপ্তাহে শেষ হবে, কখনো বলা হচ্ছে শেষ হয়নি। কখনো বলছেন ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হবে, কখনো বলছেন হবে না।’
 

সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ৪৫০ জন আহত হয়েছেন। মার্কিন সেনা হতাহতের এই ঘটনা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।
 

পেন্টাগনের বাজেটে চরম ঘাটতির কথা তুলে ধরে হেগসেথ হুঁশিয়ারি দেন, জরুরি ভিত্তিতে অতিরিক্ত বরাদ্দ অনুমোদন না দেওয়া হলে সামরিক প্রশিক্ষণ ও নিয়মিত নিরাপত্তা কার্যক্রম সীমিত করতে বাধ্য হবে পেন্টাগন। পরিস্থিতি মোকাবিলায় কংগ্রেসের কাছে আরও প্রায় ৯ হাজার কোটি ডলার অতিরিক্ত তহবিলের আবেদন করেন তিনি। পাশাপাশি ২০২৭ অর্থবছরের জন্য রেকর্ড ১ দশমিক ৫ ট্রিলিয়ন (১ লাখ ৫০ হাজার কোটি) ডলারের বাজেট মঞ্জুরেরও আহ্বান জানান প্রতিরক্ষামন্ত্রী।
 

গত জুনের মাঝামাঝিতে সাময়িক যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকেই দুই দেশ একে অপরের ওপর প্রতিদিন আক্রমণ চালাচ্ছে। এর মধ্যেই ইরানের নাতাঞ্জ এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলের ভূগর্ভস্থ পারমাণবিক সেন্ট্রিফিউজ স্থাপনায় খুব শিগগিরই চূড়ান্ত আঘাত হানার হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা