বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা ইরান যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন বাজেটের প্রস্তাব যুক্তরাষ্ট্রে দর্শকের রেকর্ড গড়ল স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে কাজীর বিস্ফোরক দাবি, তদন্তে জামায়াত স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হচ্ছেন যাঁরা জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি

এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে কাজীর বিস্ফোরক দাবি, তদন্তে জামায়াত

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১১:৪৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১১:৪৯:০৬ পূর্বাহ্ন
এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে কাজীর বিস্ফোরক দাবি, তদন্তে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের তারিখ ও কাবিননামা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। এমপির লিখিত বক্তব্য ও কাবিননামায় বিয়ের তারিখ ১৭ জুন ২০২৬ উল্লেখ থাকলেও খোদ বিয়ের কাজী জানিয়েছেন ভিন্ন কথা। তাঁর দাবি, পাত্রের কথামতো পেছনের তারিখ দিয়ে কাবিননামা প্রস্তুত করা হয়েছে এবং তাতে সই নেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার (২১ জুলাই)।
 

গণমাধ্যমের সঙ্গে মুঠোফোনে আলাপকালে বিয়ের কাজী বাকী বিল্লাহ এ তথ্য দেন। তিনি জানান, বিয়ের অনুষ্ঠান কোথায় সম্পন্ন হয়েছে, তা তিনি নিজেও জানেন না। তিনি আরও স্বীকার করেন যে কাবিননামা তৈরির দিন পাত্র-পাত্রী কেউই উপস্থিত ছিলেন না, কেবল কয়েকজন সাক্ষী এসে স্বাক্ষর করে গেছেন। পরে গতকাল মঙ্গলবার (২১ জুলাই) পাত্র-পাত্রী কাবিননামায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।
 

কাবিননামায় বিয়ের তারিখ ১৭ জুন উল্লেখ করা হলেও পারিপার্শ্বিক ঘটনা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, ১৭ জুন বিয়ে হয়ে থাকলে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে তরুণী মরিয়ম খাতুনকে এমপি নজরুল কেন নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেননি? উল্টো একজন তরুণীকে একটি কক্ষে নিয়ে আসার জন্য ওই ভিডিওতে তাঁকে ক্ষমা চাইতে দেখা গেছে, যা কাবিননামার সত্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
 

এ ছাড়া ২২ জুন তারিখের একটি জীবনবৃত্তান্তে (সিভি) মরিয়ম খাতুন নিজেকে ‘অবিবাহিত’ হিসেবে উল্লেখ করেছেন। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, ১৭ জুন বিয়ে হয়ে থাকলে পাঁচ দিন পর সিভিতে কেন তাঁকে অবিবাহিত দেখানো হলো? আর স্বামী পরিচয় দেওয়ার পরও কেন এমপি নজরুল ওই সিভিতে তরুণীর চাকরির জন্য জোর সুপারিশ করলেন?
 

তরুণীর সঙ্গে এমপির ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে তাঁর দল জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেল এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

ভিডিওটি নিয়ে বিব্রতকর পরিস্থিতির কথা স্বীকার করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আজিজুর রহমান। তিনি জানান, ইতিমধ্যে দলীয়ভাবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা