বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০১:৪৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০১:৪৬:৫৩ অপরাহ্ন
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘবে মামলা দায়েরের আগেই বাধ্যতামূলক মধ্যস্থতা (মিডিয়েশন) কার্যক্রম চালু করেছে সরকার। 

মঙ্গলবার (২১ জুলাই) দেশের নতুন করে আরও ১০টি জেলায় এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
 

আইনমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৪৫ লাখ। ইতিমধ্যে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম ৩০টি জেলায় চলমান রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই ব্যবস্থা চালু করা হবে।’
 

মন্ত্রী আশা প্রকাশ করেন, মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি করা হলে আগামী এক বছরের মধ্যে মামলাজট উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে। এতে বিচারাধীন মামলার সংখ্যা ৪৫ লাখ থেকে ২০ লাখে নামিয়ে আনা যাবে বলে তিনি জানান।
 

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান আইনমন্ত্রী। তবে তিনি স্পষ্ট করে বলেন, শিশু ধর্ষণ এবং নারী ও শিশু হত্যার মতো গুরুতর অপরাধের মামলা কোনোভাবেই প্রত্যাহার করা হবে না। আদালতে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই এসব স্পর্শকাতর মামলার আইনি নিষ্পত্তি হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু