শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০১:৪০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০১:৪০:৫৬ অপরাহ্ন
ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর এবার আরও বড় দুঃসংবাদের মুখে পড়েছে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সংঘটিত মারামারির ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ও কোচিং স্টাফ।
 

ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা একজন শৃঙ্খলা ও নৈতিকতাবিষয়ক তদন্তকারী নিয়োগ করেছে। ম্যাচের রেফারির প্রতিবেদন এবং সংঘর্ষের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
 

গত রোববার যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতে স্পেন। রেফারির শেষ বাঁশির পর স্প্যানিশ খেলোয়াড়েরা শিরোপা জয়ের উদ্‌যাপন শুরু করলে দুই দলের কয়েকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 

সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে প্রথমে বিবাদে জড়ান তিনি। পরে গার্সিয়ার গলা চেপে ধরার পাশাপাশি স্প্যানিশ তরুণ তারকা গাভির সঙ্গেও ধস্তাধস্তি করেন তিনি। পরিস্থিতি দ্রুত দুই দলের খেলোয়াড়দের মধ্যে বড় ধরনের হাতাহাতিতে রূপ নেয়।
 

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনা স্পেনের অধিনায়ক রদ্রিকে আঘাত করেছেন। এমনকি আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো আয়ালার বিরুদ্ধেও স্পেনের দানি ওলমোকে ঘুষি মারার গুরুতর অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংঘর্ষ থামাতে এবং খেলোয়াড়দের শান্ত করতে এগিয়ে আসেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
 

এর আগে নির্ধারিত সময়ের যোগ করা তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। ফলে পুরো অতিরিক্ত সময় ১০ জন নিয়ে খেলতে হয় আর্জেন্টিনাকে। পরে ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে ম্যাচটি জিতে নেয় স্পেন।
 

ফিফা জানিয়েছে, তদন্ত শেষ করার জন্য এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা ঠিক করা হয়নি। তাই কার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে এবং কী ধরনের শাস্তি দেওয়া হতে পারে, সেটিও এখনো পরিষ্কার নয়। তবে তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের ম্যাচ নিষেধাজ্ঞা কিংবা বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে পড়তে হতে পারে।
 

আগামী সেপ্টেম্বর ও নভেম্বরে দুটি আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। তদন্তে বড় কোনো শাস্তি এলে ওই ম্যাচগুলোতে লিওনেল স্কালোনির দলকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই মাঠে নামতে হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন

মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন