শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি

নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১২:০৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১২:০৯:৪০ অপরাহ্ন
নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সাঁতরে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের তিন নিরাপত্তাকর্মীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (২০ জুলাই) দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

আটক ব্যক্তিরা হলেন হেইন ডে হেট, কিয়াও নাইং এবং হেইন জাও। তাঁরা মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকার বাসিন্দা।
 

বিজিবি জানায়, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নাফ নদী পার হয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া বরফকল-সংলগ্ন এলাকায় পৌঁছালে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাঁদের আটক করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
 

আটক তিনজনের মধ্যে হেইন ডে হেট মিয়ানমার সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট, হেইন জাও পুলিশ সদস্য এবং কিয়াও নাইং দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) বুচিডংয়ের ৩ নম্বর ইউনিটের সদস্য। জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে বন্দী ছিলেন। সেখান থেকে পালিয়ে তাঁরা বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক মিয়ানমারের ওই তিন নাগরিককে থানায় সোপর্দ করেছে বিজিবি। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার (২১ জুলাই) তাঁদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।
 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন

উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন