শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১১:১৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১১:১৯:২০ পূর্বাহ্ন
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফুটবল বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছেন।
 

গতকাল সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজিগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজিগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিলের সমর্থক। অন্যদিকে একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব (২০) আর্জেন্টিনার সমর্থক। দুজনের সঙ্গেই নিজেদের দলের অর্ধশতাধিক সমর্থক রয়েছেন।
 

স্থানীয়রা জানান, এর আগে ব্রাজিল হেরে যাওয়ার পর আর্জেন্টিনার সমর্থক হাবিব ও তাঁর লোকজন আনন্দ-উল্লাস করেন। বিষয়টি মনে পুষে রেখেছিলেন অপূর্ব ও তাঁর সঙ্গীরা। গতকাল সোমবার আর্জেন্টিনা হেরে গেলে অপূর্ব ও তাঁর লোকজনও এলাকায় আনন্দ-উল্লাস শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে হাবিব ও তাঁর লোকজন ব্রাজিল সমর্থকদের ধাওয়া দেন।
 

ধাওয়ার ঘটনার পর ব্রাজিল সমর্থকেরা দলবদ্ধ হয়ে আর্জেন্টিনা সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান। এ সময় ব্যাপক লুটপাট ও কয়েকজন নারীকে মারধরের অভিযোগ উঠেছে। হামলা শেষে ফিরে যাওয়ার সময় হামলাকারীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। এরপর আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে এলাকাবাসী যোগ দিয়ে ব্রাজিলের কয়েকজন সমর্থককে পাল্টা মারধর করেন।
 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘বিশ্বকাপ খেলা নিয়ে যারা সংঘর্ষে জড়িয়েছে, তারা সবাই কিশোর বয়সী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের লোকজন পালিয়ে যায়। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন

মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন