শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৯:৪৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৯:৪৫:০৪ অপরাহ্ন
জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের পাটাতনও নির্মিত হয়েছে একই কারণে—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি সতর্ক করে বলেন, ‘ইতিহাস সাক্ষী, জনরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না।’
 

আজ সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বর্তমান সরকারের প্রতি অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।
 

সরকারের উদ্দেশে চরমোনাই পীর বলেন, ‘আইনি মারপ্যাঁচ, কথার ফুলঝুরি ও রাজনৈতিক স্বার্থ বিবেচনায় গণভোটের রায় উপেক্ষা করবেন না।’
 

জুলাই সনদের কথা উল্লেখ করে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘জুলাই সনদ বিএনপিসহ সবাই স্বাক্ষর করেছে। সেই সনদের ভিত্তিতে “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫” জারি করে গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে বিএনপি একবারের জন্যও গণভোটের বিপক্ষে কথা বলেনি; বরং বর্তমান প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে প্রচারণা চালিয়েছেন। এখন সংসদে গণভোটকে “প্রতারণা” বলা বিএনপির রাজনৈতিক অসততা এবং শঠতা।’
 

বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘রাজনীতিতে অসততা ও শঠতা করবেন না; বরং গণরায়কে সম্মান জানিয়ে এবং নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক অবস্থানের প্রতি অবিচল থেকে গণভোটের রায় বাস্তবায়ন করুন। এতে নেতা হিসেবে আপনি, দল হিসেবে বিএনপি এবং রাষ্ট্রের সবাই উপকৃত হবেন।’
 

এদিনের সভায় বন্যাদুর্গত এলাকার মানুষের সহায়তায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর করা হয়। দলের ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে নেতারা এই চেক তুলে দেন আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক