মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৮:২২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৮:২২:৪৪ অপরাহ্ন
ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

২০২৬ সালের নতুন ওমরাহ মৌসুমের শুরুতেই সৌদি আরবে ওমরাহ ভিসায় আগতদের সংখ্যা ২২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জিলহজ মাসের ১৫ তারিখ থেকে মহররমের শেষ পর্যন্ত মোট ৯ লাখ ৩১ হাজার ৫০০ জন ওমরাহ যাত্রী দেশটিতে প্রবেশ করেছেন।
 

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম যৌথভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
 

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ওমরাহ যাত্রী আসার সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে পাকিস্তান। দেশটি থেকে প্রায় ২ লাখ মানুষ ওমরাহ করতে এসেছেন। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, যেখান থেকে এসেছেন ১ লাখ ৭০ হাজার যাত্রী। আর ১ লাখ ৩০ হাজার যাত্রী নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইরাক।
 

বিদেশ থেকে আসা এসব ওমরাহ যাত্রীর ৭৫ শতাংশই আকাশপথে সৌদি আরবে প্রবেশ করেছেন। বাকি ২৫ শতাংশ এসেছেন স্থল ও সমুদ্রবন্দর দিয়ে।
 

মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১২ লাখ ৭০ হাজারেরও বেশি ওমরাহ যাত্রী সৌদি আরবে এসেছেন। ‘সৌদি ভিশন ২০৩০’ এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্যমাত্রার সঙ্গে সংগতি রেখে দেশটির ওমরাহ খাতে এই ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে।
 

এই পরিসংখ্যান ওমরাহ যাত্রীদের সেবায় সৌদি নেতৃত্বের নিরবচ্ছিন্ন সমর্থন এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যকার সমন্বিত প্রচেষ্টাকেই প্রমাণ করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওমরাহ যাত্রীর পরিকল্পনা থেকে শুরু করে প্রস্থান পর্যন্ত পুরো প্রক্রিয়াটি যেন আরও সহজ, মসৃণ ও উচ্চ মানসম্পন্ন হয়, সে জন্য ডিজিটাল সেবার পরিধি বাড়ানো, প্রাপ্তি সহজীকরণ এবং পরিচালন দক্ষতা বৃদ্ধির কাজ অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু